লোড হচ্ছে...

বীরগঞ্জে মাদক সেবনের দায়ে চারজনকে ছয় মাসের বিনাশ্রমে ও একশত টাকা করে জরিমানা করেছে ভ্রম্যামন আদালত।


রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধিঃ Smtv Media  দিনাজপুর।

শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের জগদল বাজারে খোকন সরকারের মার্কেটের অভিযান চালিয়ে   খোকন সরকার, কমল সরকার, সুশান্ত রায় ও নাজিম হোসেনকে ৮ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপংকর বর্মন। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ