লোড হচ্ছে...

খুলনাতে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে আমবাড়ীয়া কেটলা মাঝির গাতি মাধ্যমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ।


জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার Smtv Media খুলনা। 

পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে খুলনার দিঘলিয়ার আমবাড়ীয়া কেটলা মাঝির গাতি মাধ্যমিক বিদ্যালয়ে লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (LAISE) প্রকল্পের আওতায় ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে একযোগে বৃক্ষরোপণ করা হয়। এতে নেতৃত্ব দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় বিশ্বাস। উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক প্রদীপ বিশ্বাস, জি. এম. কামাল হোসেনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা।

এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থী যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেয়, তবে দেশব্যাপী একটি সবুজ বিপ্লব সৃষ্টি করা সম্ভব।এ সময় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সকল প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ