লোড হচ্ছে...

দিনাজপুরের মেয়ে আবিদা ইসলাম এখন বাংলাদেশের কূটনীতির উজ্জ্বল পরিচিত মুখ ।


কায়সার হাবীব প্রতিনিধি Smtv Media দিনাজপুর।



দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া আবিদা ইসলাম আজ বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনের অন্যতম পরিচিত ও অভিজ্ঞ মুখ।বাবা প্রয়াত নজরুল ইসলাম প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং মা সেলিনা ইসলাম ছিলেন একজন উন্নয়নকর্মী ছোটবেলা থেকেই মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে তিনি ঢাকার  হলি ক্রস  কলেজ এ পড়াশোনা শেষে  ঢাকা বিশ্ববিদ্যালয়  থেকে সমাজতত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেনপরে অস্ট্রেলিয়ার মোনাস বিশ্ববিদ্যালয় ' থেকে পররাষ্ট্র ও বাণিজ্যে মাস্টার্স সম্পন্ন করেন।১৯৯৫ সালের নভেম্বরে ১৫তম বিসিএস (পররাষ্ট্র ক্যাডার)-এর মাধ্যমে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগ দিয়ে শুরু হয় তার দীর্ঘ কূটনৈতিক যাত্রা  কর্মজীবনে তিনি একাই মেক্সিকো, হন্ডুরাস, গুয়েতেমালা ও কোস্টারিকা এই চারটি দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও দক্ষিণ কোরিয়া, কলকাতা, শ্রীলঙ্কা, যুক্তরাজ্য ও বেলজিয়ামে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।২০২৪ সালে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরে ২০২৬ সালের মার্চে সেই দায়িত্ব শেষে দেশে ফিরে আসেন বর্তমানে ঢাকার সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।দীর্ঘ অভিজ্ঞতা, মেধা আর নেতৃত্বের মাধ্যমে আবিদা ইসলাম দেশের প্রতিনিধিত্বই করেননি, নিজের কৃতিত্বে দিনাজপুর জেলার নামও বিশ্বদরবারে সম্মানের সাথে তুলে ধরেছেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ