নরসিংদীর শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন এর ভাড়াটিয়া বাসায় গলায় রশি দিয়ে আত্মহত্যার ঘটনায়, প্রধান শিক্ষক নূর উদ্দিন মোঃ আলমগীর (বাদল) এর বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা থেকে অবিলম্বে অব্যাহতি প্রদানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিবপুর বাসি ও শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এর সাবেক শিক্ষক,বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সচেতন নাগরিকগণ মানববন্ধনে অংশ গ্রহণ করেন। অদ্য ২৮ জুন ২০২৬ ইং রবিবার সকাল ১১টায় বিদ্যালয় এর প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রধান শিক্ষক এর বিরুদ্ধে দায়ের করা মামলাকে ভিত্তিহীন ও হয়রানিমূলক মামলা বলে জোর দাবি করেন বক্তাগন বলেন,দীর্ঘদিন ধরে সততা,নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসা একজন শিক্ষকের বিরুদ্ধে এ ধরনের মামলা শিক্ষা অঙ্গনে নেতিবাচক প্রভাব ফেলবে। বক্তারা আরও বলেন, শিক্ষক জীবনের শেষ প্রান্তে একজন সম্মানিত।
শিক্ষার্থী,অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন,পৃর্বে থেকেই মানসিক ও শারীরিক ভাবে অসুস্থ ছিলেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।



0 মন্তব্যসমূহ