লোড হচ্ছে...

মিরপুরে রেজাউল হত্যা মামলার প্রধান আসামি রাকিব যৌথ অভিযানে গ্রেফতার করে র‍্যাব-৫ ও র‍্যাব-৪


(ক্রাইম নিউজ) নিজস্ব প্রতিবেদকঃ Smtv Media  রাজশাহী তারিখঃ ২৮ শে জুন ২০২৫ খ্রিস্টাব্দ।



র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অবৈধ দখলদার, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী, ধর্ষক, প্রতারকদের গ্রেফতার করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদা তৎপর রয়েছে র‍্যাব।মামলার এজাহার সুত্রে জানা যায়, ভিকটিম মৃত রেজাউল করিম (৬০) রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন মেহেরচন্ডী দক্ষিণপাড়া এলাকায় স্ত্রী, পুত্র সহ বসবাস করতেন। এজাহারনামীয় ১ নং আসামী মোঃ রাকিব উর রহমান (২২) ভিকটিমের পুত্র। গত ইং ২২/০৬/২০২৬ তারিখ সকাল অনুমান ০৯:৩০ ঘটিকায় আসামি তার পিতা ভিকটিমের কাছে চাকরির পরীক্ষা দিবে এজন্য ঢাকা যাওয়া দরকার এ কথা বলে টাকা চায়। ভিকটিম তখন তার স্ত্রী মোছাঃ আঞ্জুরা বেগমের থেকে টাকা নিতে বললে ভিকটিমের সাথে তার স্ত্রীর বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার একপর্যায়ে ভিকটিম তার স্ত্রীকে মারধর করতে থাকলে পাশেই থাকা আসামি রাকিব বাড়ির উঠানে থাকা মুন্ডুর দিয়ে ভিকটিমের মাথায় সজোরে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয় লোকজনের সহয়তায় ভিকটিম কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।ঘটনাটি দেশব্যাপী প্রিন্ট, ইলেক্টনিক ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। চাঞ্চল্যকর এ ঘটনায় ভিকটিমের স্ত্রী মোছাঃ আঞ্জুরা বাদী হয়ে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় তার পুত্রকে এজাহারনামীয় আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-১৫, তারিখ ২৩/০৬/২০২৬, ধারাঃ ৩০২পেনাল কোড ১৮৬০।উল্লেখিত মামলার প্রেক্ষিতে আসামীকে গ্রেফতারের অভিযানে নামে র‍্যাব।এরই ধারাবাহিকতায় র‍্যাব-৫, সদর কোম্পানী রাজশাহী ও র‍্যাব-৪, সিপিএসসি-মিরপুর-১ এর একটি যৌথ আভিযানিক দল অদ্য ২৮ জুন ২০২৬ তারিখ ০০:১০ ঘটিকায় ডিএমপি ঢাকা এর মিরপুর থানাধীন গ্রীণভিউ আবাসিক এলাকা, প্লট নং-০৭, ৩১/২০২/১৪-এ, মধ্য পাইকপাড়া, মিরপুর-০১ এলাকায় অভিযান পরিচালনা করে মামলার ১ নং এজাহারনামীয় মোঃ রাকিব উর করিম (২২), পিতা- মৃত রেজাউল করিম, স্থায়ী সাং- নওদাপাড়া, থানা- ঈশ্বরদী, জেলা-পাবনা, বর্তমান সাং- মেহেরচন্ডী দক্ষিণপড়া, হোল্ডিং নং-১৯০, থানা- চন্দ্রিমা, জেলা-রাজশাহী মহানগর 'কে গ্রেফতার করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামীকে ডিএমপি এর মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সকল প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ