লোড হচ্ছে...

বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি দিনাজপুর জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।


কায়সার হাবীব পাপ্পু দিনাজপুর প্রতিনিধি: Smtv Media 



বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি, দিনাজপুর জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দিনাজপুর জেলা শাখা কার্যালয়ে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। নির্বাচনে ১১টি পদে মোট ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের ফলাফলে সভাপতি পদে মজিবর রহমান সরকার ২৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সভাপতি ইয়াকুব আলী ফকির পেয়েছেন ১৬৮ ভোট। সহ-সভাপতি পদে আবুল কাশেম ১৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন, যেখানে পিয়ার আলী পেয়েছেন ১৩৪ ভোট।সাধারণ সম্পাদক পদে মো. ওমর ফারুক রিপন ২১৮ ভোট পেয়ে জয়লাভ করেন। তার প্রতিদ্বন্দ্বী মো. আনোয়ার হোসেন পেয়েছেন ১৯৫ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে জাফর আলী ১৭১ ভোট পেয়ে নির্বাচিত হন, আর জসিম উদ্দিন পেয়েছেন ১৬৬ ভোট।সাংগঠনিক সম্পাদক পদে নাসির উদ্দীন মন্ডল ২১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী শ্রী চন্দন কুমার মহন্ত পেয়েছেন ১৮২ ভোট। ধর্মবিষয়ক সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মো. আজিজুর রহমান ১৯৭ ভোট পেয়ে জয়ী হন, আর জহুরুল ইসলাম পান ১৯৬ ভোট।দপ্তর সম্পাদক পদে মো. সামসুল ইসলাম ৩০৪ ভোট পেয়ে বিপুল ব্যবধানে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী এস.এম. পঞ্চানন রায় পেয়েছেন ৯১ ভোট।কার্যকরী সদস্য পদে মো. মাহমুদুল হাসান মানিক (২২৬ ভোট), মোছা. আজমিরা খাতুন (২১৪ ভোট) এবং মো. নিজাম উদ্দীন বাদল (২১১ ভোট) নির্বাচিত হয়েছেন।এদিকে তথ্য, প্রযুক্তি ও যোগাযোগ সম্পাদক পদে একমাত্র প্রার্থী হওয়ায় শ্রী মহাদেব চন্দ্র রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।প্রধান নির্বাচন কমিশনার আতিয়ার রহমান জানান, এ নির্বাচনে মোট ৪৩১টি ভোট পড়েছে। তিনি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় ভোটার, প্রার্থী ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ