লোড হচ্ছে...

বীরগঞ্জে বার্ষিক কমিউনিটি পর্যালোচনা এবং পরিকল্পনা কর্মশালা।


মোজাম্মেল হক: বীরগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ Smtv Media

দিনাজপুরের বীরগঞ্জে শালবন মিলনায়তনে  বীরগঞ্জ এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বার্ষিক কমিউনিটি পর্যালোচনা এবং পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ জুন) সকাল ১১ টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এরিয়ার এপি"র ম্যানেজার রবার্ট কোমল সরকার এর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহজিদা হক,উপজেলা সমবায় অফিসার মোঃ আহাদ আলী মন্ডল, সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নুরুল ইসলাম, পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তহিদুল ইসলাম, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহিনুর রহমান চৌধুরী শাহিন সহ আরো অনেকে। কর্মশালায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চলমান কার্যক্রম, অর্জন, চ্যালেঞ্জ এবং আগামী বছরের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীরা নিজ নিজ মতামত ও সুপারিশ উপস্থাপন করেন, যা ভবিষ্যৎ কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।এতে সিবিও, ভিডিসি সদস্য, বিভিন্ন অংশীদার, শিশু ও যুব প্রতিনিধি, ধর্মীয় নেতা, প্রকল্পের উপকারভোগী এবং স্থানীয় সরকার প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ দিনাজপুর প্রেসক্লাবের সকল প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ