লোড হচ্ছে...

দিনাজপুর ঘোড়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিগ্রস্ত অসহায়দের মাঝে ত্রাণের চাল বিতরণ।


কায়সার হাবীব দিনাজপুর প্রতিনিধিঃ Smtv Media



দিনাজপুরের ঘোড়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৩০টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে। রবিবার (২৮ জুন) সকাল ১০টায় পৌরসভা এলাকায় এই বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।মহিলা, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন (এমপি) মহোদয়ের পক্ষে এই সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি এবং সাবেক পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন, ঘোড়াঘাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, মামুন সরকার সাংগঠনিক সম্পাদক,ফরিদ আলমসহ, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ । এ সময় উপস্থিত ছিলেন ঘোড়াঘাটে প্রেসক্লাবের সকল প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ