দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ঢেউটিন ও জিআর চাল বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আওতাধীন দুঃস্থ, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তিদের মাঝে বিশেষ অনুদানের চেক প্রদান করা হয়। এ উপলক্ষে ২৬ জুন শুক্রবার বিকেলে ঘোড়াঘাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা তানজিনের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানার ধারা বর্ননায় প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর ৬ আসনের জাতীয় সংসদ সদস্য, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম ডাঃ জাহিদ হোসেন। এ সময় আরও বক্তব্য রাখেন ঘোড়াঘাট উপজেলা ভূমি সহকারী কমিশনার ও ঘোড়াঘাট পৌর সভার প্রশাসক আবদুল আল মামুন কাওসার শেখ, দিনাজপুর জেলা বি,এন,পির যুগ্ম সাধারণ সম্পাদক, ঘোড়াঘাট পৌর বি,এন,পির সভাপতি ও ঘোড়াঘাট পৌর সভার সাবেক মেয়র আবদুস সাত্তার মিলন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন সহ প্রমুখ।প্রধান অতিথি মন্ত্রী মহোদয় বলেন, সরকারের মূল লক্ষ্য হলো সমাজের সুবিধাবঞ্চিত, অসহায় এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনমান উন্নয়ন নিশ্চিত করা। আজকের এই আয়োজনে প্রায় ৯০০ জন উপকারভোগীর মাঝে চাল এবং ৬১ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হচ্ছে। সরকার তার সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাকিমপুর- ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আনম নিয়ামত উল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন মিয়া,ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাভলু,পৌর বি,এন,পির সাংগঠনিক সম্পাদক ফরিদ আলম, মামুন আল সরকার, পৌর মহিলা দলের আহবায়ক ইসতেয়ারা বেগম, সদস্য সচিব আয়েশা সিদ্দিকা সহ বি,এন,পি সহ সকল অঙ্গ সংগঠনের নেতা/ কর্মীবৃন্দ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ঢেউটিন ও জিআর চাল এবং অসহায় ও দুস্থ উপকারভোগীদের হাতে বিশেষ অনুদানের চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ