আজ দিনাজপুরের ২৫/৬/২৬ দুপুর আনুঃ ১:৩০ ইউমিনিটে ফুলবাড়ী হাসপাতাল রোড এলাকায় এখন হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেন ইউএনও মহোদয় স্যার। অভিযানের সময় যেসব মোটরসাইকেল চালক হেলমেট ছাড়া যানবাহন চালাচ্ছিলেন, তাদের প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়। এ সময় হেলমেট ব্যবহারের গুরুত্ব সম্পর্কে চালকদের সতর্ক করা হয় এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়।স্থানীয় সচেতন মহল এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা প্রয়োজন। সড়ক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ইউএনও মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।নিজে সচেতন হই, অন্যকেও সচেতন করি। হেলমেট ব্যবহার করুন, নিরাপদে চলাচল করুন। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ