চট্টগ্রামের মাটি থেকে উঠে এসে দুই বাংলার সাহিত্যাঙ্গনে নিজস্ব অবস্থান তৈরি করেছেন জনপ্রিয় লেখক ও কথাসাহিত্যিক শাম্মী তুলতুল। সমকালীন বাংলা সাহিত্যে বহুমাত্রিক পরিচয়ে কাজ করা এই লেখক দেশ-বিদেশের পাঠকমহলে সমানভাবে পরিচিত। সাহিত্যচর্চার পাশাপাশি তিনি একজন উপন্যাসিক, গল্পকার, শিশুসাহিত্যিক, নজরুল অনুরাগী, রেডিও অনুষ্ঠান পরিচালক, খবর পাঠিকা, ভয়েস প্রেজেন্টার, অনলাইন অ্যাকটিভিস্ট এবং মডেল হিসেবেও প্রশংসিত।সাহিত্য ও সংস্কৃতিমনস্ক পরিবারে তাঁর জন্ম। পারিবারিক পরিমণ্ডলেই সাহিত্যচর্চার ভিত্তি গড়ে ওঠে। তাঁর দাদা আব্দুল কুদ্দুস মাস্টার ছিলেন ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা, লেখক এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বাল্যবন্ধু। নানী কাজী লতিফা হক বেগমও ছিলেন একজন সুপরিচিত লেখক। ফলে ছোটবেলা থেকেই সাহিত্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের পরিবেশে বেড়ে ওঠেন শাম্মী তুলতুল।শৈশবে নাচ, গান, আবৃত্তি ও খেলাধুলায় সমান আগ্রহ থাকলেও সময়ের সঙ্গে লেখালেখিই হয়ে ওঠে তাঁর প্রধান পরিচয়। অল্প বয়স থেকেই তিনি দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন জাতীয় দৈনিক ও সাময়িকীতে নিয়মিত লিখে আসছেন। পাশাপাশি ফ্রান্স, কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জার্মানির বাংলা ভাষার বিভিন্ন পত্রিকায় লেখালেখির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি লাভ করেছেন। তাঁর সাহিত্যকর্ম নিয়ে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে বিশেষ সাক্ষাৎকার।ভারত ও বাংলাদেশ মিলিয়ে এ পর্যন্ত তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ১৭টি। ২০২২ সালের কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রকাশিত গল্পগ্রন্থ ‘নরকে আলিঙ্গন’ পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলে। এছাড়া ‘চোরাবালির বাসিন্দা’, ‘পদ্মবু’, ‘মনজুয়াড়ি’ এবং ‘একজন কুদ্দুস ও কবি নজরুল’ পাঠকপ্রিয়তা অর্জন করে বেস্টসেলার হিসেবে পরিচিতি পেয়েছে। তাঁর প্রতিটি বইয়েই বিনোদনের পাশাপাশি সামাজিক সচেতনতা ও মানবিক মূল্যবোধের বার্তা ফুটে ওঠে। শিশু-কিশোর সাহিত্যেও রয়েছে তাঁর উল্লেখযোগ্য অবদান। তাঁর লেখা ‘পিঁপড়ে ও হাতির যুদ্ধ’ গল্প অবলম্বনে দীপ্ত টিভিতে নাটক প্রচারিত হয়েছে। এছাড়া ‘লাল শরবত’ নাটক সম্প্রচারিত হয়েছে সিটি এফএমে। সম্প্রতি তাঁর একটি গল্প ভারতে গবেষণার কাজে অন্তর্ভুক্ত হওয়ায় আন্তর্জাতিক সাহিত্য অঙ্গনেও তাঁর গ্রহণযোগ্যতা আরও সুদৃঢ় হয়েছে। তিনি ‘রুম টু রিড বাংলাদেশ’-এর তালিকাভুক্ত লেখিকাও।তাঁর বই রকমারি, প্রথমা, দারাজসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যায়। এছাড়া রবি বইঘর অ্যাপ এবং বাংলালিংক-এয়ারটেলের ই-বুক প্ল্যাটফর্মেও তাঁর বই পাঠ করতে পারেন পাঠকরা।সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি অর্জন করেছেন দেশি-বিদেশি বহু সম্মাননা। এর মধ্যে উল্লেখযোগ্য মাদার তেরেসা অ্যাওয়ার্ড, মহাত্মা গান্ধী পিস অ্যাওয়ার্ড, সাউথ এশিয়া গোল্ডেন পিস অ্যাওয়ার্ড, নজরুল অগ্নিবীণা সাহিত্য পুরস্কার, উইমেন পাওয়ার লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২৫, ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড-২০২৫ এবং রবীন্দ্র রত্ন পুরস্কার-২০২৬। খাগড়াছড়ির পাঠকসমাজ ভালোবেসে তাঁকে ‘রাজকন্যা’ উপাধিতেও ভূষিত করেছে।সাহিত্যচর্চার পাশাপাশি গণমাধ্যমেও রয়েছে তাঁর সক্রিয় পদচারণা। তিনি দীর্ঘদিন রেডিওতে খবর পাঠ করেছেন, চট্টগ্রাম টেলিভিশনে আবৃত্তি পরিবেশন করেছেন এবং সম্প্রতি বেগম রোকেয়ার চরিত্রে একটি ম্যাগাজিনের কভার মডেল হয়ে নতুন করে আলোচনায় এসেছেন।নিজের সাহিত্যজীবন সম্পর্কে শাম্মী তুলতুল বলেন, “লেখালেখি আমার কাছে শুধু একটি পেশা নয়, এটি মানুষের হৃদয়ে আলো পৌঁছে দেওয়ার দায়বদ্ধতা। আমি বিশ্বাস করি, সাহিত্য মানুষকে বদলে দিতে পারে। তাই প্রতিটি বইয়ে বিনোদনের পাশাপাশি একটি ইতিবাচক বার্তা রাখার চেষ্টা করি।সামাজিক ও পারিবারিক নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে নিজের অবস্থান তৈরি করেছেন শাম্মী তুলতুল। তাঁর লেখনী সমাজ-বাস্তবতা, মানবিকতা ও প্রেরণার বার্তা বহন করে দুই বাংলার গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও পৌঁছে যাচ্ছে। সমকালীন বাংলা সাহিত্যে তিনি হয়ে উঠেছেন সম্ভাবনাময় ও অনুপ্রেরণাদায়ী এক উজ্জ্বল নাম। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ