মৌলভীবাজার কোর্টের সামনে রোববার বিকেল প্রায় ৩টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত হন কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের ধীতেশ্বর এলাকায় অবস্থিত শরিফা হাসান হারবাল কেয়ার সেন্টারের পরিচালক শামছুদ্দিন রানা।
দুর্ঘটনার খবর পেয়ে সাংবাদিক মোঃ মারুফ হোসেন তাকে দেখতে যান। পরে তিনি শরিফা হাসান হারবাল কেয়ার সেন্টারে গিয়ে শামছুদ্দিন রানার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পরবর্তীতে নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, "খবরটি শুনে ভয় পেয়েছিলাম। তাই দেখতে গেলাম। আলহামদুলিল্লাহ, তিনি সুস্থ আছেন। বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেলেন।
দুর্ঘটনার পরপরই শামছুদ্দিন রানাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বর্তমানে নিজ প্রতিষ্ঠানে অবস্থান করছেন এবং আগের তুলনায় সুস্থ আছেন বলে জানা গেছে। তিনি সকলের কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করেছেন, যেন মহান আল্লাহ তাঁকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন। দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। তবে আহত ব্যাক্তি বলেছেন "দুর্ঘটনার পর ঠিক কী ঘটেছিল, তা আমার স্পষ্ট মনে নেই।
পরে জানতে পারি আমি প্রায় এক থেকে দুই ঘণ্টা অচেতন ছিলাম। জ্ঞান ফেরার পর নিজেকে হাসপাতালে দেখতে পাই। আল্লাহর অশেষ রহমতে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছি। যারা আমাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন এবং আমার জন্য দোয়া করেছেন, তাদের সবার প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে আবার স্বাভাবিক কাজে ফিরতে পারি।



0 মন্তব্যসমূহ