দিনাজপুরের ঘোড়াঘাটে ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে মো. কামরুল (৩২) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। সোমবার (২৯ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার বুলাকিপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হরিপুর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত মো. কামরুল বুলাকিপুর ইউনিয়নের বলগাড়ী চন্ডিদাসপুর গ্রামের দিলদার রহমানের ছেলে। আহতরা হলেন—একই এলাকার জমির মালিক গোলজার (৩৫, পিতা: হায়দার আলী) ও দিনমজুর নূরনবী (৩০, পিতা: ইনসান আলী)।স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকেই এলাকায় বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যেই ধানের জমি প্রস্তুতের কাজ করছিলেন কামরুল, গোলজার ও নূরনবী। কাজ চলাকালীন হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই কামরুলের মৃত্যু হয়। এ সময় তার সঙ্গে থাকা গোলজার ও নূরনবী আহত হন। ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত দুজনকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান এবং স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করেন। বর্তমানে তারা আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে।বিষয়টি নিশ্চিত করে বুলাকিপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য ময়নুল ইসলাম বলেন, বজ্রপাতে ঘটনাস্থলেই কামরুলের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সকল প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ