লোড হচ্ছে...

সাটুরিয়া উপজেলা যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


রাকিবুল ইসলাম মানিকগঞ্জ প্রতিনিধিঃ Smtv Media


মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কামতা এলাকার নাহার গার্ডেনে সাটুরিয়া উপজেলা যুবদলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক আমির হামজা। তিনি সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি দলের আদর্শ বাস্তবায়ন এবং সাংগঠনি কার্যক্রমকে গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। মতবিনিময় সভায় উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় সংগঠনের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ