লোড হচ্ছে...

কিশোরগঞ্জে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ এর কর্মসূচি সফলফাবে সম্পন্ন।


এনামুল ইসলাম কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ Smtv Media



কিশোরগঞ্জে উক্ত কর্মসূচির অংশ হিসেবে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে এবং মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। মান্যবর জেলা প্রশাসক জনাব সোহানা নাসরিনের অগ্রণী পদচারণায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে আয়োজিত র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত হয় আলোচনা সভা ও এ দিবস উপলক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আলোচনা সভায় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ তাদের মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন।মান্যবর জেলা প্রশাসক তাঁর বক্তব্যে মাদক নির্মূলে জেলা প্রশাসনের কঠোর অবস্থান ব্যক্ত করে উপস্থিতির উদ্দেশ্যে সন্তানের প্রতি পরিবারের যত্নশীল হওয়া, ধর্মীয় মূল্যবোধের যথাযথ চর্চা, বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণে শিক্ষক ও পরিবারের ভূমিকা, মাদকগ্রহীতাদের কার্যকর পুনর্বাসন প্রভৃতি বিষয়ে আলোকপাত করেন ও মাদক নির্মূলে সকলের ঐকান্তিক সহযোগিতার আহ্বান জানান।এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন(দায়িত্বপ্রাপ্ত) ডা: মোঃ নাজমুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ এরশাদুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ শরিফুল হক, উপজেলা নির্বাহী অফিসার (কিশোরগঞ্জ সদর) জনাব মোঃ কামরুল হাসান মারুফ, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ নানান শ্রেণী পেশার মানুষ। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ