লোড হচ্ছে...

মাছের ড্রামে মিলল ১ লাখ ৪০ হাজার ইয়াবা, দৌড়ে পালালো পাচারকারীরা ।


কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১৭ আগস্ট) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল ক্যারেঙ্গাঘোনা পোল্ট্রি ফার্মের কাছে অবস্থান নেয়।বিজিবি সূত্র জানায়, রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটের দিকে জেলে ছদ্মবেশে তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। এ সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে সন্দেহভাজনরা সঙ্গে থাকা একটি প্লাস্টিকের মাছের ড্রাম ফেলে দিয়ে দ্রুত নিকটবর্তী গ্রামের দিকে পালিয়ে যায়।পরে ড্রামটিতে তল্লাশি চালিয়ে একটি পলিথিন ব্যাগের ভেতর খাকি রঙের প্যাকেটে থাকা নীল রঙের বায়ুরোধী ১৪টি কাট থেকে মোট ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থলে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি।
পালিয়ে যাওয়া চোরাকারবারীদের আটকের জন্য বিজিবি সদস্যরা এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করলেও তাদের আটক করা সম্ভব হয়নি।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক জানান, মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক ও বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে অভিযান পরিচালনা করে আসছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ