লোড হচ্ছে...

রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় ।



স্টাফ রিপোর্টার: রাজশাহী: রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেডের সিনিয়র পোর্টফোলিও ম্যানেজার এবং লিভিবল অ্যান্ড ইনক্লুসিভ সিটিজ ফর অল (LICA) প্রকল্পের হেড কাথারিনা মানেকে।
মঙ্গলবার (১৮ আগস্ট) নগর ভবনে রাসিক প্রশাসকের দপ্তরে এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে রাজশাহী মহানগরীর টেকসই ও অন্তর্ভুক্তিমূলক নগর উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নগর বনায়ন, পরিবেশ সংরক্ষণ ও নগর ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। একই সঙ্গে নগরীর উন্নয়ন কার্যক্রমে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার কারিগরি সহায়তা এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করেন তারা।এ সময় জিআইজেডের ইমপ্রেশন ম্যানেজার বিপাশা দত্ত, আরবান অ্যান্ড রিজওনাল ডেভেলপমেন্ট অ্যাডভাইজার মো. শামিউল আলিম শাহ এবং ফরেস্ট্রি অ্যান্ড বায়োডাইভারসিটি অ্যাডভাইজার পাঞ্চানন কুমার ধালী উপস্থিত ছিলেন। এছাড়া রাসিকের সচিব সোহেল রানা ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, “রাজশাহীকে আধুনিক, পরিবেশবান্ধব, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন বিভিন্ন পরিকল্পনা ও কার্যক্রম বাস্তবায়ন করছে।”তিনি বলেন, নগর উন্নয়নে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতা ও কারিগরি সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রাজশাহীর স্থানীয় বাস্তবতা ও নগরবাসীর প্রয়োজনকে গুরুত্ব দিয়ে জিআইজেডসহ উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বিতভাবে ভবিষ্যতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন তিনি।সাক্ষাৎ ও মতবিনিময়ের মাধ্যমে রাজশাহী মহানগরীর পরিবেশবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে পারস্পরিক সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ