স্টাফ রিপোর্টার (খুলনা) : খুলনার দিঘলিয়া উপজেলার দেয়াড়া দৌলতপুর ঘাট সংলগ্ন এলাকায় নির্মাণাধীন চারতলা ভবন থেকে পড়ে জামাল হোসেন (৫৫) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।রোববার (১৬ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে মোঃ মাহাবুবের নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন জামাল হোসেন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত জামাল হোসেনের বাড়ি ও পরিবারের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।

0 মন্তব্যসমূহ