স্টাফ রিপোর্টার খুলনা : খুলনার দিঘলিয়া দক্ষিণপাড়া ফোরকানিয়া হাফেজিয়া নূরানী তালিমুল কোরআন মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে পবিত্র কোরআন হেফজ শুরু করেছে শিকদার আরিয়ান।
মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) রাত ৮টা ৩ মিনিটে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে তার হেফজ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়। এ সময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।মাদ্রাসার মুফতি মো. আক্তার হোসেনের তত্ত্বাবধানে এবং হাফেজ মো. শাকের হুসাইন নোমানের সহযোগিতায় শিকদার আরিয়ান পবিত্র কোরআন হেফজের পাঠ শুরু করে।দোয়া অনুষ্ঠানে আরিয়ানের হেফজ সম্পন্ন হওয়ার জন্য মহান আল্লাহর রহমত ও সহায়তা কামনা করা হয়। একই সঙ্গে তার সুন্দর ভবিষ্যৎ, নেক হায়াত এবং দ্বীনি শিক্ষায় অগ্রগতি কামনা করেন উপস্থিত সবাই।মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, পবিত্র কোরআন হেফজ একজন শিক্ষার্থীর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ অধ্যায়। নিয়মিত অধ্যবসায়, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান এবং অভিভাবকদের সহযোগিতায় আরিয়ান সফলভাবে হেফজ সম্পন্ন করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

0 মন্তব্যসমূহ