লোড হচ্ছে...

নজরুল বর্ষে পুরানবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে মুখরিত বিদ্যালয় প্রাঙ্গণ, কৃতী প্রতিযোগীদের পুরস্কার বিতরণ ।

জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার, চাঁদপুরজাতীয় কবিকাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীতওঅসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নজরুল বর্ষ উপলক্ষে চাঁদপুরের ঐতিহ্যবাহী পুরানবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, নজরুল সংগীত, নৃত্য ও চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের শিক্ষিকা সিক্তা সাহা, তাপসী চক্রবর্তী ও গীতা মজুমদার। পুরস্কার গ্রহণের সময় শিক্ষার্থীদের মধ্যে ছিল আনন্দ ও উচ্ছ্বাস।বিভিন্ন বিভাগে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীরাকবিতা আবৃত্তি ও নজরুল সংগীত বিভাগে—
১. নিয়ন্তা সরকার, ৬ষ্ঠ শ্রেণি—কবিতা আবৃত্তি ও নজরুল সংগীতে ১ম স্থান।
২. সংখ্যা গোস্বামী, ১০ম শ্রেণি—নজরুল সংগীতে ২য় স্থান।
৩. ঋত্বিকা ঘোষ, ৮ম শ্রেণি—নজরুল সংগীতে ২য় স্থান।
৪. সীমা পোদ্দার, ৭ম শ্রেণি—নজরুল সংগীতে ২য় স্থান।
৫. শ্রাবন্তী কর্মকার, ১০ম শ্রেণি—নজরুল সংগীতে ১ম স্থান।
অন্যান্য বিভাগে—
৬. সাবরিনা ওমর সাফা, ৭ম শ্রেণি—চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ।
৭. খাদিজা তালুকদার, ৬ষ্ঠ শ্রেণি—নৃত্যে ১ম স্থান।
৮. নুসরাত জাহান নওরিন, ৯ম শ্রেণি—কবিতা আবৃত্তিতে ১ম স্থান।
৯. রুমাইসা আক্তার, কবিতা আবৃত্তিতে ২য় স্থান।
বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, এ ধরনের সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও মানবতাবাদী আদর্শ সম্পর্কে তাদের আগ্রহী করে তুলবে।নজরুল বর্ষকে ঘিরে আয়োজিত এ সাংস্কৃতিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। একই সঙ্গে পুরস্কারপ্রাপ্তদের সাফল্য বিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ