Smtv media মানিকগঞ্জ প্রতিনিধি:বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন।দৈনিক দিনকাল পত্রিকার মানিকগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক মাসুদ চৌধুরী সাঈদের গর্ভধারিণী মা মরহুমা আসমা বেগমের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২১ আগস্ট ২০২৬) বাদ জুমা শিবালয় উপজেলার তারাইল ইউনিয়নের বাতুনী গ্রামে মরহুমার নিজ বাসভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।মরহুমা আসমা বেগম গত ৩১ জুলাই শুক্রবার আনুমানিক দুপুর ২টা ৪০ মিনিটে ৮০ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মরহুমা আসমা বেগম তারাইল ইউনিয়নের বুতুনী গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি জনপ্রতিনিধি হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। এছাড়া তিনি মানিকগঞ্জ সেন্ট্রাল সমবায় ব্যাংক লিমিটেডের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন, সাংবাদিক জাহাঙ্গীর আলম লিটন, সাংবাদিক সাইদুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।এলাকাবাসীর কাছে সমাজসেবী ও জনহিতৈষী হিসেবে পরিচিত মরহুমা আসমা বেগম গ্রামের উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে সবসময় কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।দোয়া মাহফিলে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে মরহুমার পরিবারের পক্ষ থেকে তাঁর রুহের মাগফেরাত ও শান্তি কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।৮০

0 মন্তব্যসমূহ