লোড হচ্ছে...

রাজশাহী বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি ।


বাঘা (রাজশাহী) থেকে আবুল হাসেমটানা বৃষ্টি ও উজানের পানিতে রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়ন বন্যার পানিতে প্লাবিত হয়েছে। ইউনিয়নের ৮০% মানুষের বাড়িঘরে বন্যার পানি ঢুকে পড়েছে।পানিবন্দি হয়ে পড়েছে হাজারো পরিবার। রাস্তাঘাট, ফসলি জমি ও পুকুর তলিয়ে গেছে। বিশুদ্ধ পানি ও খাবার সংকটে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।এমতাবস্থায় ক্ষতিগ্রস্থ মানুষেরা সরকারি ও বেসরকারি সহযোগিতা কামনা করছেন।স্থানীয়রা জানান, আমাদের এমপি মহোদয় জনাব আবু সাঈদ চাঁদ ভাইয়ের সুদৃষ্টি আমাদের প্রতি রয়েছে। বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে এবং প্রয়োজনীয় সহায়তা দিতে তিনি দ্রুত পদক্ষেপ নেবেন বলে আশা প্রকাশ করেন এলাকাবাসী।বন্যা পরিস্থিতি মোকাবেলায় দ্রুত ত্রাণ, বিশুদ্ধ পানি ও চিকিৎসা সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন চকরাজাপুর ইউনিয়নবাসী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ