লোড হচ্ছে...

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন স্বরাষ্ট্রমন্ত্রীর হাত হইতে বিপিএম সেবা পদক গ্রহণ করেন ।


 দিনাজপুর প্রতিনিধি:স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে বিপিএম-সেবা পদক পেলেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন বাংলাদেশ পুলিশের বিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আনোয়ার হোসেন। তিনি দিনাজপুর জেলার ১৩ থানার মানুষের জন্য সব সময় নিবেদিত প্রাণ হিসেবে জনকল্যাণের স্বার্থে সব সময় কাজ করে যাচ্ছেন বিশেষ করে মাদক মুক্ত পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আইনি সেবা থেকে শুরু করে যে কোনো ঘটনার বিপরীতে তিনি গরিব অসহায় ও নিরীহ মানুষের জন্য পাশে দাঁড়িয়ে পরামর্শ দিতেন। এছাড়াও তিনি একজন সৎ এবং মানবিক পুলিশ অফিসার। পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মোঃ আনোয়ার হোসেনের পরিয়ে দেন বিপিএম-সেবা পদক। পদক প্রাপ্তির মধ্য দিয়ে বাংলাদেশ পুলিশের সেবায় তাঁর দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করা হলো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ