লোড হচ্ছে...

মোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত ।


 রতন, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধিঃরাজশাহীর মোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বিনামূল্যে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ইয়ামা রাইডার্স ক্লাব রাজশাহীর উদ্যোগে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।বুধবার ২৩শে সেপ্টেম্বর সকালে অনুষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহিমা বিনতে আখতার।এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়দা সুলতানা, খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইয়ামিন মন্ডল এবং প্রধান শিক্ষক জামাল হোসেন বিশ্বাস। এছাড়া বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা এতে অংশ নেন।আয়োজকরা জানান, শিক্ষার্থীদের নিজ নিজ রক্তের গ্রুপ সম্পর্কে সচেতন করা এবং জরুরি প্রয়োজনে রক্তের চাহিদা মেটাতে সহায়তা করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের সমাজসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আশ্বাস দেন সংশ্লিষ্টরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ