লোড হচ্ছে...

রাজশাহী আড়ানীকে আধুনিক ও জনবান্ধব পৌরসভা গড়ার প্রত্যয়: মেয়র পদে নির্বাচনের ঘোষণা বিল্টুর ।

মোঃ আব্দুস সালাম smtv mediaআড়ানী পৌরবাসীর প্রত্যাশা পূরণে আধুনিক ও জনবান্ধব পৌরসভা গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন আড়ানী পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ বিল্টু। আসন্ন পৌরসভা নির্বাচনে তিনি বিএনপির পক্ষ থেকে মেয়র পদে প্রার্থী হওয়ারও ঘোষণা দিয়েছেন।শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় আড়ানী ফুলমন নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আড়ানী পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।অনুষ্ঠানে মোস্তাক আহমেদ বিল্টু বলেন, দলীয় সমর্থন পেয়ে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে পৌরসভার উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং সাধারণ মানুষের কল্যাণে নিজেকে সর্বোচ্চভাবে নিয়োজিত রাখব।
অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপিচেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের অধিকার আদায় এবং জনকল্যাণে দলটির ভূমিকা নিয়ে আলোচনা করেন।আয়োজক মোস্তাক আহমেদ বিল্টু দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলীয় ও সাংগঠনিক কার্যক্রমে ভূমিকা রেখে আসছেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক পথচলা, সাংগঠনিক দক্ষতা, সততা ও জনসম্পৃক্ততার কারণে দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে তাঁর প্রতি ইতিবাচক প্রত্যাশা রয়েছে। তারা মনে করেন, ভবিষ্যতে আড়ানী পৌরবাসীর কল্যাণে তাঁর রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড আরও বিস্তৃত হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক প্রফেসর রুহুল আমীন, আড়ানী পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আফতাব হোসেন বিডিআর, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মো. আব্দুল আজিজ, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মুকুল হোসেন এবং ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সেলিম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ