লোড হচ্ছে...

রাজশাহী বাঘায় চোরাই স্বর্ণালংকারসহ গ্রেফতার ১ জন ।


সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী। রাজশাহীর বাঘায় একটি বাড়িতে চুরির ঘটনার রহস্য উদঘাটন করেছে বাঘা থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাগর আলী (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার হেফাজত থেকে চোরাইকৃত স্বর্ণালংকার উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বাঘা থানাধীন এলাকার এক ভুক্তভোগীর পরিবারের লোকজন বাড়িতে না থাকার সুযোগে দিনের বেলায় চোরেরা ঘরে প্রবেশ করে। এ সময় তারা ৪টি হাতের স্বর্ণের বালা, একটি মোবাইল ফোন ও কিছু নগদ টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে বাঘা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে পেনাল কোডের ৪৫৪/৩৮০/৩৪ ধারায় একটি মামলা (নম্বর: ৪, তারিখ: ০৪/০৯/২০২৬) দায়ের করেন।মামলার পর বাঘা থানার উপ-পরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম তদন্তের দায়িত্ব নেন। গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক এর সার্বিক দিকনির্দেশনায় এসআই মহিদুল ইসলাম ও এসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। দীর্ঘ তদন্ত ও প্রযুক্তির সহায়তার একপর্যায়ে নাটোর জেলার লালপুর থানাধীন বেরিলাবাড়ির রামপাড়া গ্রাম থেকে সাগর আলীকে (২৫) গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের আকবর আলীর পুত্র।গ্রেপ্তারের পর পুলিশ তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে এবং নিজ হাতে বের করে দেওয়া মতে চুরির ঘটনায় ব্যবহৃত ২টি স্বর্ণের বালা উদ্ধার করা হয়।এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক গণমাধ্যমকে জানান, অপরাধী যতই সূক্ষ্মভাবে অপরাধ কার্যক্রম পরিচালনা করুক না কেন, অপরাধ করার সময় তারা কোনো না কোনো আলামত বা ছাপ রেখে যায়ই। বাঘা থানা পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। চুরির এই ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ