মানিকগঞ্জ প্রতিনিধি:মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম দাশড়া ও দাউটিয়া এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান চালিয়ে মাদক সেবন ও সেবন করে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে দুইজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে পৃথক দুটি মোবাইল কোর্ট মামলায় মো. রনি মিয়া (২৬)-কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং মো. মহিদুল (৩৫)-কে ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।অভিযানকালে তাদের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা ও ১ গ্রাম হেরোইন উদ্ধার ও জব্দ করা হয়েছে।দণ্ডপ্রাপ্ত রনি মিয়া মানিকগঞ্জ সদর উপজেলার দাউটিয়া গ্রামের মো. নুরু ইসলামের ছেলে। অপর আসামি মহিদুল পূর্ব দাশড়া গ্রামের মৃত জুসন বেপারীর ছেলে।

0 মন্তব্যসমূহ