মিঠাপুকুর রংপুর প্রতিনিধি:রংপুরের মিঠাপুকুর উপজেলার ৪ নং ভাংনী ইউনিয়নের ভাংনী মাঠের বাজার এলাকায় অবস্থিত ইকরা আইডিয়াল প্রি-ক্যাডেট মাদ্রাসায় ২০২৬ শিক্ষাবর্ষের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ, মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের কোরআন সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। প্রায় ১০০ জন শিক্ষার্থীর মেধা মূল্যায়নের ভিত্তিতে নার্সারি, প্রথম ও দ্বিতীয় শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি দ্বিতীয় শ্রেণির ১১ জন শিক্ষার্থীকে কোরআন সবক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং ভাংনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ওয়াহেদী।প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিক শিক্ষা ও ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইকরা আইডিয়াল প্রি-ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক এইচ. এম. সামিউল ইসলাম।সভাপতির বক্তব্যে এইচ. এম. সামিউল ইসলাম বলেন, “আমাদের এখানে খুব কম খরচে উন্নত ও মানসম্মত পড়ালেখার সুযোগ রয়েছে। অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের সন্তানদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থাও রয়েছে।মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানটিতে আবাসিক, অনাবাসিক ও ডে-কেয়ার সুবিধার পাশাপাশি সাধারণ ও আরবি শিক্ষার সমন্বয়ে পাঠদান করা হয়। কোরআন শিক্ষা, নূরানি, নাজেরা ও হিফজ শিক্ষার ব্যবস্থাও রয়েছে।অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন অভিভাবক বলেন, সন্তানদের এ প্রতিষ্ঠানে ভর্তি করানোর পর তারা উপকৃত হয়েছেন। স্বল্প খরচে পড়াশোনার সুযোগ এবং শিক্ষার পরিবেশ নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেন।এ সময় মাদ্রাসার শিক্ষকবৃন্দ, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।শেষে শিক্ষার্থীদের উদ্দেশে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

0 মন্তব্যসমূহ