লোড হচ্ছে...

বাঘায় স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন ইউএনও, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার আহ্বান ।


আবুল হাশেম রাজশাহী প্রতিনিধি:রাজশাহীর বাঘা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।পরিদর্শনকালে তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারের সাথে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। এরপর তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং সেখানে ভর্তি থাকা একজন ডেঙ্গু পজিটিভ রোগীর খোঁজ-খবর নেন।এ সময় তিনি হাসপাতালের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সেবার মান নিয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে সচেতন হয়ে নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ