মানিকগঞ্জপ্রতিনিধি :মানিকগঞ্জের শিবালয় উপজেলার টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের চালক আহত হয়েছেন। তবে বাসের কোনো যাত্রী হতাহত বা ক্ষতিগ্রস্ত হননি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় একটি বাস ও একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় বাসের চালক আহত হন।তবে বাসে থাকা যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।দুর্ঘটনার পর স্থানীয়রা আহত বাসচালককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন সরানোর ব্যবস্থা করে।নিহত ট্রাকচালকের পরিচয় ও দুর্ঘটনার বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

0 মন্তব্যসমূহ