রংপুর প্রতিনিধি:রংপুরের মিঠাপুকুর উপজেলার ভাংনী ইউনিয়নের ২ নম্বর দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপুর স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্ট।টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নেয়। আজ অনুষ্ঠিত হয়েছে প্রথম রাউন্ডের চতুর্থ খেলা। খেলায় মুখোমুখি হয় ফ্রেন্ডস ফাইটারস এফসি ও স্বপন ঠাকুর রানিং কবিরাজ স্পোর্টিং ক্লাব। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় স্বপন ঠাকুর রানিং কবিরাজ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে জয়লাভ করে ফ্রেন্ডস ফাইটারস এফসি।এদিকে, সেমিফাইনাল ও ফাইনালের খেলা এখনো বাকি রয়েছে। পরবর্তী খেলাগুলোর ফলাফলের মধ্য দিয়ে ফাইনালে মুখোমুখি হবে কোন দুটি দল, তা নির্ধারিত হবে।টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ৬ হাজার টাকা এবং রানার্সআপ দল পাবে ৪ হাজার টাকা পুরস্কার।স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদক থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আয়োজকরা।খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক হৃদয় হাসান সাকিব। এছাড়াও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।দুর্গাপুর স্পোর্টিং ক্লাবের আয়োজনে এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ঘিরে এখন অপেক্ষা ফুটবলপ্রেমীদের।

0 মন্তব্যসমূহ