লোড হচ্ছে...

নিলাম ডাকের আগেই ভবন বিক্রির জন্য টাকা নেওয়ার অভিযোগ অধ্যক্ষ মাহেদুল আলমের বিরুদ্ধে।


মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:রংপুরের মিঠাপুকুরের পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজের পুরোনো একতলা একাডেমিক ভবন ও একটি টিনশেড ভবন বিক্রির জন্য নিলামের আগেই টাকা নেওয়ার অভিযোগ উঠেছে অধ্যক্ষ মাহেদুল আলমের বিরুদ্ধে।অভিযোগকারী প্রাবন আয়রন স্টোরের প্রোপাইটর জাকির হোসেনের দাবি, গত ৩ সেপ্টেম্বর ভবন দুটির দর নির্ধারণ করে তার কাছ থেকে এক লাখ ৭৫ হাজার টাকার মধ্যে ৮২ টাকা পে অর্ডার করেন জাকির হোসেন। বাকি টাকা হাতে গ্রহণ করেন অধ্যক্ষ মাহেদুল আলম। এ বিষয়ে প্রতিষ্ঠানের প্যাডে সিল ও স্বাক্ষরও দেওয়া হয়েছে বলে জানান তিনি।এদিকে ওই ভবন দুটি নতুনভাবে ১৩ সেপ্টেম্বর নিলাম ডাকের প্রস্তুতি কালে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার উপস্থিতিতে বিষয়টি উত্থাপন করেন জাকির হোসেন।অধ্যক্ষ মাহেদুল আলম টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন।এমন পুকুর চুরির ঘটনা ১০ দিন ফাঁস হওয়ার পর জনতার মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। এঘটনায় তদন্ত করে শাস্তির দাবি জানান এলাকাবাসী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ