লোড হচ্ছে...

সাটুরিয়ায় বাঁশের বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ, অবরুদ্ধ ১২ পরিবার চলাচলের পথ উন্মুক্ত করার দাবিতে ভুক্তভোগীদের মানববন্ধন ।


মানিকগঞ্জ প্রতিনিধি :মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নের হরগজ নদীর উত্তরপাড় এলাকায় বহু বছরের পুরোনো চলাচলের পথ বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে অন্তত ১২টি পরিবারের সদস্যরা গত পাঁচ দিন ধরে অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছেন।চলাচলের পথ বন্ধ হয়ে যাওয়ায় ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যদের দৈনন্দিন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে শিশু, নারী ও বয়স্কদের যাতায়াতে দেখা দিয়েছে নানা সমস্যা।এদিকে, দীর্ঘদিনের চলাচলের পথটি দ্রুত উন্মুক্ত করে দেওয়ার দাবিতে আজ বুধবার সকালে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় তারা বাঁশের বেড়া অপসারণ করে পূর্বের মতো চলাচলের পথটি উন্মুক্ত করার দাবি জানান।মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা বলেন, বহু বছর ধরে তারা ওই পথ দিয়ে নিয়মিত চলাচল করে আসছেন। হঠাৎ করে বাঁশের বেড়া দিয়ে পথটি বন্ধ করে দেওয়ায় তারা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন। বিষয়টি দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।এলাকাবাসীর দাবি, মানুষের দীর্ঘদিনের চলাচলের পথ বন্ধ করে দেওয়ার ঘটনায় দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক এবং সাধারণ মানুষের চলাচলের জন্য পথটি উন্মুক্ত করা হোক।ভুক্তভোগীরা জানান, সমস্যার স্থায়ী সমাধান না হলে তারা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে লিখিতভাবে অভিযোগ দেওয়ার পাশাপাশি পরবর্তী কর্মসূচি গ্রহণ করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ