জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার,চাঁদপুরের মতলবের লেজাকান্দি এলাকায় ধর্ষণের অভিযোগে মোবারক সর্দার নামে এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।শুক্রবার (১১ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে বলে জানা গেছে। পরে খবর পেয়ে মতলব থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোবারক সর্দারকে হেফাজতে নেয়। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্যসমূহ