লোড হচ্ছে...

বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ যুবক ।


আবুল হাশেম রাজশাহী :রাজশাহীর বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে মো. মিনারুল (৩০) নামের এক যুবক আহত হয়েছেন। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার খানপুর এলাকায় এই ঘটনা ঘটে। আহত মিনারুল ওই গ্রামের জামাত মণ্ডলের ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে মিনারুল স্থানীয় একটি নদীতে মাছ ধরতে যান। এ সময় পূর্ববিরোধ ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হঠাৎ তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ