জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার, খুলনা খুলনার দিঘলিয়ায় স্বাভাবিক প্রসবের মাধ্যমে একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম দিয়েছেন চাঁদনী নামে এক নারী। সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) রাত ৮টা ৪০ মিনিটে পথের বাজার সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে তিন নবজাতকের জন্ম হয়।চাঁদনী দিঘলিয়া উপজেলার পানিগাতী গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী। প্রসবজনিত কারণে একই দিন সন্ধ্যা ৬টায় তাকে ক্লিনিকে ভর্তি করা হয়। ভর্তির প্রায় ২ ঘণ্টা ৪০ মিনিট পর স্বাভাবিক প্রসবের মাধ্যমে পরপর তিন কন্যাসন্তানের জন্ম দেন তিনি।
ক্লিনিক সূত্রে জানা গেছে, মা ও তিন নবজাতকই বর্তমানে সুস্থ রয়েছেন। একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্মে পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।পরিবারটির আর্থিক অবস্থা নিম্নমানের হওয়ায় একসঙ্গে তিন সন্তানের জন্ম তাদের জন্য যেমন আনন্দের, তেমনি ভবিষ্যৎ লালন-পালন ও চিকিৎসা ব্যয় নিয়েও রয়েছে নানা চ্যালেঞ্জ।খুলনার দিঘলিয়ায় স্বাভাবিক প্রসবের মাধ্যমে একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম দিয়েছেন চাঁদনী নামে এক নারী। সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) রাত ৮টা ৪০ মিনিটে পথের বাজার সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে তিন নবজাতকের জন্ম হয়।চাঁদনী দিঘলিয়া উপজেলার পানিগাতী গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী। প্রসবজনিত কারণে একই দিন সন্ধ্যা ৬টায় তাকে ক্লিনিকে ভর্তি করা হয়। ভর্তির প্রায় ২ ঘণ্টা ৪০ মিনিট পর স্বাভাবিক প্রসবের মাধ্যমে পরপর তিন কন্যাসন্তানের জন্ম দেন তিনি।ক্লিনিক সূত্রে জানা গেছে, মা ও তিন নবজাতকই বর্তমানে সুস্থ রয়েছেন। একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্মে পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।পরিবারটির আর্থিক অবস্থা নিম্নমানের হওয়ায় একসঙ্গে তিন সন্তানের জন্ম তাদের জন্য যেমন আনন্দের, তেমনি ভবিষ্যৎ লালন-পালন ও চিকিৎসা ব্যয় নিয়েও রয়েছে নানা চ্যালেঞ্জ।
.jpg)
0 মন্তব্যসমূহ