লোড হচ্ছে...

ঘোড়াঘাটে বজ্রপাতের ঝুকি কমাতে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ৫০০টি তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

দিনাজপুর জেলা প্রতিনিধি:দিনাজপুরের ঘোড়াঘাটে তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়বজ্রপাতের ঝুঁকি কমানো, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সড়কে চলাচলকারী পথচারীদের ছায়া প্রদানের লক্ষ্যে দিনাজপুরের ঘোড়াঘাটে ৫০০টি তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।সোমবার সকালে উপজেলার হিলি মোড়-ওসমানপুর সড়কের পাশে তালবীজ রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ ইয়াসমীন আরা বানু এবং উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা চৈতী রানী। কর্মসূচিতে ঘোড়াঘাট উপজেলার আনসার ও ভিডিপির সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ ইয়াসমীন আরা বানু বলেন, আনসার ও ভিডিপির সদস্যরা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ওজনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। এরই ধারাবাহিকতায় পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি কমানো এবং সড়কের পাশে সবুজায়ন বাড়ানোর লক্ষ্যে তালবীজ রোপণের এ উদ্যোগ নেওয়া হয়েছে।তিনি আরও বলেন, রোপণ করা তালবীজগুলো যথাযথভাবে পরিচর্যার মাধ্যমে বড় গাছে পরিণত হলে একদিকে যেমন পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি পাবে, অন্যদিকে ভবিষ্যতে পথচারীদের জন্য ছায়ার ব্যবস্থা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ