লোড হচ্ছে...

মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারি ‘কাউকে সন্ত্রাস করতে দেওয়া হবে না’ ।


মানিকগঞ্জ প্রতিনিধি :স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার চেষ্টা হলে তা প্রতিহত করতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সজাগ ও প্রস্তুত থাকতে হবে। 
তিনি বলেন, ‘বাংলার জমিনে কাউকে সন্ত্রাস করতে দেওয়া যাবে না।’রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের স্বার্থ বিক্রি করে কোনো কিছু করা হবে না। বাংলাদেশের এক ইঞ্চি মাটি কারও নেওয়ার ক্ষমতা নেই। দেশের স্বার্থ ও উন্নয়নের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ।তিস্তা ব্যারেজ প্রসঙ্গে তিনি বলেন, ‘ফারাক্কার বিরুদ্ধে তিস্তা ব্যারেজ করতে যাচ্ছি চীনের সহযোগিতায়। বর্ষার সময় পানি দিয়ে এবং খরা মৌসুমে পানি না দিয়ে আমাদের ক্ষতিগ্রস্ত করা যাবে না। রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, ‘যাদের রাজনীতি সাংবিধানিকভাবে নিষিদ্ধ, যাদের অতীত ইতিহাস খুন, গুম ও লুণ্ঠনের সঙ্গে জড়িত—তারা যদি গণতান্ত্রিক যাত্রাপথে বাধা হতে চায়, তাহলে আপনাদের প্রতি নির্দেশ থাকবে, বাংলার জমিনে কাউকে সন্ত্রাস করতে দেওয়া যাবে না।’সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আজাদ হোসেন খান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদের। সভায় বক্তব্য রাখেন মানিকগঞ্জ ঘিওর, দৌলতপুর শিবলয়-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর, মানিকগঞ্জ সিংগাইর, হরিরামপুর -২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত, জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বিজ্ঞ পিপি নুরতাজ আলম বাহারআরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা মেয়র প্রার্থী মোঃ মাসুদ পারভেজ৷ সাবেক সহ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সাবেক সভাপতি মানিকগঞ্জ জেলা ছাত্রদল ও যুগ্ম আহ্বায়ক মানিকগঞ্জ জেলা যুবদল আরো দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। এই সময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।মতবিনিময় সভা শেষে জেলা শহরের শহীদ স্মৃতিস্তম্ভে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেনের নেতৃত্বে জেলা শহরে একটি র‌্যালি বের করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ