লোড হচ্ছে...

উত্তর চট্টগ্রামের বারইয়ারহাট পৌরসভা বাজারে নামে পান দোকানী কামে মাদক ব্যবসায়ী গিয়াস উদ্দিনকে মাদক সহ আটক করেছে পুলিশ।


এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভা বাজারে ট্রাফিক মোড়ের পূর্ব পাশ্বস্থ অলংকার হোটেলের সামনে গিয়াস ষ্টোর নামের ছোট পান দোকানে অভিযান পরিচালনা করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৯ পিস বিভিন্ন ব্রান্ডের ইউনানী মেডিসিন, নগদ ১০ হাজার টাকা ও বাড়ির রান্না ঘরের উপরে থাকা গোপন কক্ষ থেকে ইয়াবা ট্যাবলেট সেবনের সরঞ্জাম সহ গিয়াস উদ্দিন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছ স্থানীয় জোরারগঞ্জ থানা পুলিশ।সূত্র জানায়, দীর্ঘদিন যাবত উক্ত গিয়াস উদ্দিন পুলিশের চোখকে ফাঁকি দিয়ে রমরমা মাদক ব্যবসা চালিয়ে আসতেছেগোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে হাতে নাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রাসঙ্গিক ক্রমে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, মাদকের বিরুদ্ধে আমার 'জিরো টলারেন্স' রয়েছে। মাদক ব্যবসার সাথে জড়িত কেউ ছাড় পাবে না। ওসি বলেন, আমরা মীরসরাই উপজেলার ১৬ টি ইউনিয়ন ও ২টি পৌরসভা এলাকায় স্থানীয় রাজনৈতিক নেতা কর্মীদের সহযোগিতায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদক বিরোধী র‍্যালি করেছি এবং যাহা অব্যাহত ও রেখেছি। তাতে ও যদি মাদক ব্যবসার সাথে জড়িতরা সতর্ক না হয়ে মাদক ব্যবসা চালায় তাহলে কেউ-ই পুলিশের হাত থেকে রক্ষা পাবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ