লোড হচ্ছে...

এসএমটিভি মিডিয়া চ্যানেলের সম্পাদকের শুভেচ্ছা আনিসা নূরের জন্মদিনে।

সাবেক বার্তা সম্পাদক আব্দুল্লাহ-আল মুক্তাদির বাঁধনের কন্যা আনিসা নূরের জন্মদিনে এসএমটিভি মিডিয়ার শুভেচ্ছা। এসএমটিভি মিডিয়ার দীর্ঘদিনের সাবেক বার্তা সম্পাদক আব্দুল্লাহ-আল মুক্তাদির বাঁধনের কন্যা আনিসা নূরের ১১তম জন্মদিন আজ। আনিসা নূরের জন্মদিন উপলক্ষে তাকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন এসএমটিভি মিডিয়ার সম্পাদক ও প্রকাশক মোঃ মারুফ হোসেন, ম্যানেজার এইচ-কে হোছাম উদ্দিন খান, সাইবার টিমের জিসানসহ এসএমটিভি মিডিয়ার সকল গণমাধ্যমকর্মী।
এসময় এসএমটিভি মিডিয়া পরিবারের পক্ষ থেকে আনিসা নূরের সুস্বাস্থ্য, সুন্দর ভবিষ্যৎ, দীর্ঘায়ু ও জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য কামনা করা হয়। এ প্রসঙ্গে এসএমটিভি মিডিয়ার সম্পাদক ও প্রকাশক মোঃ মারুফ হোসেন বলেন, “আনিসা নূরের জন্মদিনে আমার পক্ষ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। মহান আল্লাহ তাকে সুস্থ, সুন্দর ও সাফল্যময় জীবন দান করুন। তার ভবিষ্যৎ যেন সুন্দর ও কল্যাণময় হয় এবং জীবনের প্রতিটি স্বপ্ন পূরণ হয় এই দোয়া করি।

তিনি আরও বলেন, “আনিসার এই আনন্দের দিনে তার বাবা আমাদের সাবেক বার্তা সম্পাদক আব্দুল্লাহ-আল মুক্তাদির বাঁধনের জন্যও সবার কাছে আন্তরিক দোয়া কামনা করছি। তিনি বর্তমানে চোখের চিকিৎসাধীন রয়েছেন এবং পরবর্তী অপারেশনের অপেক্ষায় আছেন। মহান আল্লাহ যেন তার চিকিৎসা ও আসন্ন অপারেশন সফল করেন এবং তাকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন এই দোয়া রইল। শুভ জন্মদিন আনিসা নূর। তোমার আগামী দিনগুলো আনন্দ, ভালোবাসা, সাফল্য ও সুন্দর ভবিষ্যতে ভরে উঠুক এই শুভকামনা রইল এসএমটিভি মিডিয়া পরিবারের পক্ষ থেকে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ