লোড হচ্ছে...

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়তে চকরাজাপুরে মতবিনিময় সভা ।


আবুল হাশেম রাজশাহী প্রতিনিধি:মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মাদকবিরোধীমতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুলা খামারুর উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।বাঘা-চারঘাটের সাবেক সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ এর নির্দেশনায় আয়োজিত সভায় ওয়ার্ডের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, মুরব্বি ও যুবসমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভাটি সঞ্চালনা করেন মোস্তাফিজুর রহমান শিশির।সভায় মাদকের ক্ষতিকর প্রভাব, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখা এবং পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়এ সময় মুলা খামারু বলেন, মাদক শুধু একজন ব্যক্তির ক্ষতি করে না, এটি একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদকের বিরুদ্ধে শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে অভিভাবক, মুরব্বি, যুবসমাজ ও সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।তিনি আরও বলেন, মাদকবিরোধী এই সচেতনতামূলক কার্যক্রম চকরাজাপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও এলাকাবাসী মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ