লোড হচ্ছে...

পলাশী ফতেপুরে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত ।


নিজস্ব প্রতিনিধি:মাদককে না বলি, তরুণ প্রজন্মকে নিরাপদ রাখি এবং সমাজ গড়তে সচেতনতা ও সামাজিক প্রতিরোধই হোক আমাদের অঙ্গীকার এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশী ফতেপুর এলাকায় মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আবু সাঈদ চাঁদ ভাইয়ের নির্দেশনায় এবং চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোল্লা খামারুর উদ্যোগে আয়োজিত এ সভায় সহযোগিতা করেন ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান শিশির মন্ডল, যুবদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম এবং বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় মাদকের ভয়াবহতা, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা এবং মাদকের বিরুদ্ধেসামাজিকভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।প্রধান উদ্যোক্তা মোল্লা খামারু বলেন, মাদকের বিরুদ্ধে আইনসম্মতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সর্বাত্মক সহযোগিতা করা হবে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।"তিনি আরও বলেন, চকরাজাপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে এ ধরনের সচেতনতামূলক মতবিনিময় সভা চলমান থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ