মানিকগঞ্জ প্রতিনিধি:পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে মানিকগঞ্জে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।সমাবেশে প্রধান উপস্থিতি হিসেবে ছিলেন মানিকগঞ্জ জেলার মেয়র প্রার্থী মোঃ মাসুদ পারভেজ। সাবেক সহ সংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সাবেক সভাপতি , মানিকগঞ্জ জেলা ছাত্রদল ও যুগ্ম আহ্বায়ক মানিকগঞ্জ জেলা যুবদল কর্মসূচিকে ঘিরে নির্ধারিত স্থানে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হন। পরে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান।এ সময় মানিকগঞ্জ জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতাকর্মী এবং জেলা ছাত্রদলের সভাপতি ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশ নেন।কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, দেশের মানুষের জানমাল ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় তারা সব ধরনের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে অবস্থান করবেন। একই সঙ্গে তারা সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

0 মন্তব্যসমূহ