লোড হচ্ছে...

ঘোড়াঘাটে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন সমাজকল্যাণ মন্ত্রী ।


মোঃ কায়সার হাবীব দিনাজপুর  প্রতিনিধি:Sm tv media:দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।সভায়  উন্নয়ন কর্মকাণ্ড, চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং বিভিন্ন সরকারি কর্মসূচির অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত মতবিনিময় করেন মন্ত্রী। এ সময় স্থানীয় উন্নয়ন ত্বরান্বিত করা, জনসেবার মানোন্নয়ন এবং সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।সভায় সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাউসার শেখ,উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুজ্জামান, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান, উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজাসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এর আগে মন্ত্রী উপজেলা মডেল মসজিদে জুমার নামাজ আদায় শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন। পরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার সার ও সরিষার বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
                                   

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ