জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার, চাঁদপুর চাঁদপুর পুরান বাজার ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শাপলা শাখার শিক্ষার্থীদের অংশগ্রহণে আনন্দঘন ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ধ্রুব রাজ বণিক, শিক্ষক-অভিভাবক কমিটির সহ-সভাপতি জাকির হোসেন খান শিপনসহ পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মায়েরা উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠান শিক্ষার্থীদের আনন্দ-উচ্ছ্বাসে প্রাণবন্ত হয়ে ওঠে।ক্লাস পার্টির বিশেষ আকর্ষণ ছিল পঞ্চম শ্রেণির শাপলা শাখার মেয়েদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা। নাচ, আনন্দ আর উচ্ছ্বাসে শিক্ষার্থীরা মাতিয়ে তোলে অনুষ্ঠানস্থল। সহপাঠীদের সঙ্গে আনন্দঘনসময় কাটানোর মধ্য দিয়ে দিনটি তাদের কাছে হয়ে ওঠে স্মরণীয়।অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মায়েদের আর্থিক সহযোগিতায় কেক কাটা হয়। পরে শিক্ষক ও শিক্ষার্থীদের মিষ্টিমুখ করানো হয়। আনন্দ, ভালোবাসা ও পারস্পরিক সম্প্রীতির আবহে সুন্দরভাবে সমাপ্ত হয় পঞ্চম শ্রেণির শাপলা শাখার এ ক্লাস পার্টি।

0 মন্তব্যসমূহ