লোড হচ্ছে...

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পরানগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ।


নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে ময়মনসিংহ সদরের পরানগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২৩ নভেম্বর ২০২৬) বিকেলে পরানগঞ্জ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিক্ষোভ মিছিলে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি পরানগঞ্জ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার এবং রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ কোতোয়ালি থানা বিএনপির আহ্বায়ক মোঃ হেলাল আহমেদ হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা বিএনপির সদস্য সচিব আতাহারুল ইসলাম বুলবুল।এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির অন্যতম সদস্য ইয়াহিয়া হোসেন শাহীন, মহানগর বিএনপির সদস্য সৈয়দ সাইফুজ্জামান শরিফ, সিরতা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আছলাম আলী খোকন, পরানগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক তালুকদার, সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলী আজগর মাস্টার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর মাজহারুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির অন্যতম সদস্য গোলাম আব্বাস বাবুল,মোঃ বাচ্চু মিয়া, ইউনিয়ন বিএনপি অন্যতম সদস্য আব্দুল হামিদ হবী মেম্বার, ইউনিয়ন যুবদল নেতা আবু সাঈদসহ পরানগঞ্জ ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে পরানগঞ্জ এলাকায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। মিছিলে অংশগ্রহণকারীরা তাদের বক্তব্য ও স্লোগানের মাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ডে সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে অবস্থান তুলে ধরেন।বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।পরানগঞ্জের এ বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে বিএনপির নেতাকর্মীরা তাদের রাজনৈতিক অবস্থান ও সাংগঠনিক ঐক্যের বার্তা তুলে ধরেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ