নিজস্ব প্রতিবেদক বুধবার (১১ নভেম্বর) দুপুর ২:৩০ মিনিটে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বাঘা উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. তকী ফয়সাল তালুকদার সরেজমিনে সোনাদহ উচ্চ বিদ্যালয় আকস্মিকভাবে পরিদর্শন করেন।পরিদর্শনকালে স্কুলের সমস্ত কক্ষ তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায় বলে উপজেলা প্রশাসন জানিয়েছে। স্কুল চলাকালীন সময়ে এমন চিত্র দেখে উপস্থিত স্থানীয় জনগণও ক্ষোভ প্রকাশ করেন।স্থানীয়দের কাছ থেকে স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষকদের বিরুদ্ধে দায়িত্ব পালনে চরম অবহেলার অভিযোগ শুনে ইউএনও ক্ষুব্ধ ও রাগান্বিত হন বলে প্রশাসন সূত্রে জানা গেছে।এ ঘটনায় নির্ধারিত সময়ে স্কুল বন্ধ রাখা, দায়িত্ব পালনে অবহেলা এবং দীর্ঘদিনের অব্যবস্থাপনার অভিযোগের বিষয়ে যথাযথ তদন্ত সাপেক্ষে প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকের বিরুদ্ধে চাকুরি হতে অপসারণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।তদন্তের প্রমাণক হিসেবে পরিদর্শনের ছবি এবং ভিডিও সংরক্ষণ করা হয়েছে।উপজেলা প্রশাসন জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে অব্যবস্থাপনা রোধে উপজেলা প্রশাসনের নিয়মিত আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে।

0 মন্তব্যসমূহ