মানিকগঞ্জ প্রতিনিধি রাকিবুল ইসলাম মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ঐতিহ্যবাহী তালেবপুর ফোরকানিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ৭ম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আগামী ৪ ডিসেম্বর ২০২৬ (রোজ শুক্রবার) বাদ আসর মাদ্রাসা সংলগ্ন তালেবপুর ঈদগাহ ময়দানে এ মাহফিল অনুষ্ঠিত হবে।এবারের মাহফিলে প্রধান বক্তা হিসেবে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন নীলফামারীর সৈয়দপুর দারুল উলুম মাদ্রাসার শাইখুল হাদিস আলহাজ্ব হযরত মাওলানা আবেদ আলী ফারুকী। বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করবেন পাবনার হযরত মাওলানা মিরাজুল ইসলাম খানপুরী, অত্র মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা জামিল হোসাইন, মুশরিফে আলা হযরত হাফেজ মাওলানা মিজানুর রহমান এবং তালেবপুর পূর্বপাড়া জামে মসজিদের ইমাম হযরত মাওলানা ইব্রাহিম খলিল।তালেবপুর ফোরকানিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি আলহাজ্ব দেলোয়ার হোসেন খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আরিফুল হাসান রঞ্জুর পরিচালনায় মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করবেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কালাম সামসুদ্দিন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোঃ আবুল বাশার খান। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন প্রক্সিমা এস.আর.এল-এর কান্ট্রি ম্যানেজার ও মানিকগঞ্জ বিল্ডার্স অ্যান্ড প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান মোঃ আলিনুর ইসলাম জীবন। প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত থাকবেন তালেবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন।বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন দক্ষিণ মণিপুর বাড়ি মালিক সমিতির সমাজসেবক ও রিলিজিয়াস সেক্রেটারি মোঃ ইমরান মাহমুদ এবং ঢাকার চারুলতা ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা মোঃ সৈয়দ ইমাম মাহ্দী। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবকরা বিশেষ অতিথি ও পৃষ্ঠপোষক হিসেবে মাহফিলে অংশ নেবেন।মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ জামিল হুসাইন জানান, তালেবপুর এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় মাহফিলের সব প্রস্তুতি জোরেশোরে এগিয়ে চলছে। অনুষ্ঠানে ধর্মপ্রাণ মা-বোনদের জন্য পর্দার সঙ্গে ওয়াজ শোনার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।আয়োজকদের পক্ষ থেকে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের সপরিবারে এ ওয়াজ ও দোয়া মাহফিলে শরিক হওয়ার জন্য বিনীত আহ্বান জানানো হয়েছে।

0 মন্তব্যসমূহ