মানিকগঞ্জ জেলা রিপোর্টর রাকিবুল ইসলাম আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকাবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছেন মোঃ কামরুল ইসলাম। এলাকার উন্নয়ন, সামাজিক কল্যাণ এবং মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় নিয়ে নির্বাচনী মাঠে এগিয়ে যেতে চান তিনি।মোঃ কামরুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী। তিনি আসন্ন পুটাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ০৮ নম্বর আসনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা নিয়ে এলাকাবাসীর কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন।শিক্ষাগত ও পেশাগত জীবনে তিনি বি.এ (অনার্স), এম.এ (বাংলা) এবং এলএলবি ডিগ্রিধারী। বর্তমানে তিনি গাজীপুরের কালীগঞ্জে তুমিলিয়া বালক উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।এ ছাড়া তিনি কাফাটিয়া সমাজকল্যাণ পরিষদের আহ্বায়ক, মানিকগঞ্জ সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এবং কাফাটিয়া বাজারের আল আরাফাহ ইসলামী ব্যাংক আউটলেটের উদ্যোক্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।স্থানীয় মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।মোঃ কামরুল ইসলাম বলেন, নির্বাচিত হলে জনগণের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে পুটাইল ইউনিয়নের উন্নয়ন, শিক্ষা, সামাজিক সম্প্রীতি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে কাজ করতে চান। তিনি একটি সুন্দর, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী ইউনিয়ন গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।এদিকে তাঁর প্রার্থিতাকে ঘিরে স্থানীয়ভাবে আলোচনা চলছে। নির্বাচনে জয়ী হতে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছেন।

0 মন্তব্যসমূহ