এ জে সোহেল, ষ্টাফ রিপোর্টারগত ১৫/১১/২৬ থেকে ১৭/১১/২৬ পর্যন্ত ৭২ ঘন্টায় কুমিল্লা জেলা পুলিশের সকল ইউনিট এবং ডিবি পুলিশ মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাই বিরোধী এবং নাশকতাকারী নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধে অভিযান পরিচালনা করে। কুমিল্লা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম,র নির্দেশে অভিযানে পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি অংশগ্রহণ করেন। এই অভিযানে ৫৪৪জনকে আটক করা হয়েছে। যার মধ্যে ১০৭ জন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন এবং নিষিদ্ধ সংগঠনের সদস্যরা রয়েছে।
তাদের অপরাধের সম্পৃক্ততা যাচাই-বাছাই করে ৩৪১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ২০৩ জনকে মুচলেকায় অভিভাবকের জিম্মায় প্রদান করা হয়েছে। উঠতি বয়সি কিশোরদের পড়ার টেবিলে ফেরাতে এবং তারা যেন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত হতে না পারে সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিতই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। কোন নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয় এ বিষয়ে কঠোর মনিটরিং করা হচ্ছে। কিশোর অপরাধ, ছিনতাই, চুরি কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধ করতে জেলা পুলিশ বদ্ধপরিকর।

0 মন্তব্যসমূহ